Showing posts with label বুদ্ধিজীবী. Show all posts
Showing posts with label বুদ্ধিজীবী. Show all posts

Wednesday, May 13, 2015

আত্মমর্যাদাবিহীন একদল পেশাদার বুদ্ধিজীবী বর্তমানের বাংলাদেশে টিকে আছে ...

Source LINK  ...
আত্মমর্যাদাবিহীন একদল পেশাদার বুদ্ধিজীবী বর্তমানের বাংলাদেশে টিকে আছে। 

C/O, https://www.facebook.com/rasel.pervez
হঠাৎ করে একদিন আনিসুক হকের সাথে দেখা হলো। তাকে বললাম গদ্যকার্টুন ধর্ম অবমাননা ইস্যুতে বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়ার সিদ্ধান্তটা ভুল ছিলো। তিনি বললেন বাংলাদেশের পরিস্থিতিতে বাক-স্বাধীনতা শিল্পীর স্বাধীনতা এই ধরণের গোয়ার্তুমি করলে ঘাড়ে মাথা রাখা কঠিন। আগে বেঁচে থাকতে হবে।
এভাবে ক্ষমা চাইলে অদ্ভুত মানসিকতার মানুষেরা প্রশ্রয় পায়- তারা আরও অনেক বেশী বশ্যতা দাবী করে। বাংলাদেশের ধর্মভীরু মানুষেরা ঘাড়ে কোপ দিয়ে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ নির্মাণের প্রশিক্ষণ নিচ্ছে এখন। অপরাপর ধর্মপ্রবন মানুষেরা এই অপরাধকে মৌন-প্রকাশ্য সমর্থন দিচ্ছে। ভয়ংকর অপরাধ করেও যখন কেউ বাহবা পায়, যখন তার অপরাধকে অবজ্ঞা করা হয় কিংবা অপরাধের গুরুত্ব কমানোর জন্যে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরণের যুক্তি তুলে ধরা হয়- আরও অনেকগুলো একই ধরণের অপরাধের সম্ভাবনা বাড়ে।